STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Drama Tragedy Others

3  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Drama Tragedy Others

কাজল

কাজল

1 min
202

আমার চোখের কাজল পারে,

তোর নামেতে পুড়ছে কিছু-

যখন দেখি কালির নিচে,

সেই আমার ভেজার ঋতু।

আমার মনে গ্রীষ্ম দহন

আমার মনে "টান'এর দোষ...

ভালোবাসা চৈত্র ভাষা,

এই আমাদের মারণ রোগ।

আমি এখন শুধুই অতীত.....

আমি এখন চোখের আড়াল,

আমি এখন খোলা ছাদের-

বেসামালি উটকো খেয়াল।

না হোক দেখা আর কোনদিন..

অভিমানের রাস্তা উঁচু-

চোখের কালো শীতকাতুরে,

সে যে লুকায় অনেক কিছু।

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama