স্বদেশী আন্দোলনের দিন
স্বদেশী আন্দোলনের দিন
সাতই আগস্টের সেই সন্ধ্যায়,
টাউন হলের চিলেকোঠায় ডাক;
উঠেছিল কোটি হৃদয়ের আকাশ,
“ভাইয়েরা,ভাঙতে দিও না মায়ের বুক"।
ম্যাঞ্চেস্টারের কাপড় ছুড়ে দিল,
লিভারপুলের লবণ বাদ;
মায়ের সুতোয় বুনল স্বপ্ন,
নিজের হাতে নিজের স্বাদ ।
চরকা ঘুরল, কুমার গড়ল,
তাঁতের শাড়িতে সূর্য হাঁসা ;
বিদেশি মুকুটের নীল ছায়ায়
দেশি বীজেই জন্মে আশা।
রক্তে লেখা সেই শপথ আজও—
“আমরা স্বদেশী”,আমরা পরের নই,"
যে দেশকে ভালোবাসে, সে জানে—
স্বাধীনতার প্রথম পথ স্বনির্ভরতাই।
