STORYMIRROR

Shilpi Dutta

Inspirational

4  

Shilpi Dutta

Inspirational

স্বাধীনতার পরে

স্বাধীনতার পরে

1 min
543

স্বাধীনতার এতগুলি বছর পরে—

আজও চলার পথে, দেখি ফুটপাথে,

ভিখারি রয়েছে পড়ে।

উলঙ্গ শরীরে তার বসছে মশা, মাছি।

স্বাধীনতার এতগুলি বছর পরেও—

বলতে কি পারি সকলে ভালো আছি?


স্বাধীনতার এতগুলি বছর পরে—

দারিদ্র্যতা আজও ঘরে ঘরে তুলছে হাহাকার।

দ্বারে দ্বারে মানুষ আজও ফেরে, ক্ষুধার অন্ন যাঁচি।

স্বাধীনতার এতগুলি বছর পরেও—

বলতে কি পারি সকলে ভালো আছি?


স্বাধীনতার এতগুলি বছর পরে—

আজও শিক্ষার অভাবে মানুষ,

ভুলপথে চলে বারবার।

অশিক্ষার অন্ধকারে ডুবে,

কত হাত আজও ধরে ছোরা।

স্বাধীনতার এতগুলি বছর পরেও—

বলতে কি পারি ভালো আছি মোরা?


স্বাধীনতার এতগুলি বছর পরে—

পৃথিবী ভরেছে আজ লাখো লাখো বেকারে।

তবুও তো কেউ বড়লোক, কেউ বা রাজা

হে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক— 

কেউ কি বলতে পারো,

এটাই কি স্বাধীন হওয়ার সাজা?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational