রুদ্রাক্ষের মালা
রুদ্রাক্ষের মালা
যেই শোনে না-বলা গানের কলি, ছিঁড়ে যায় হৃদয় বীনার তার কংক্রিটে,
পীচগলা পথের উপর কেবলই আটকে থাকে পা
সমগ্র পৃথিবীর অজস্র কোলাহল অগনিত সুর পরিবর্তনের
ঘরপোড়া বাউল খোঁজে বসন, রুদ্রাক্ষের মালা, একতারা
ভালোবাসার চাদরে জড়িয়েছে সে সোনার অঙ্গ, আত্মার সুর
জানে না পথের গন্তব্য , মেঠোপথে নেচে চলে পায়ে অচেনা নূপুর।
শ্রমক্লান্ত জীবনের ভুলের উঠোনে ঢেউ খেলে
সংসার সমুদ্রের জল
পথভ্রষ্ট মাঝির হাল কাঁপে বিরহের ঝড়ে অবেলায়।
