STORYMIRROR

Sucharita Das

Abstract Romance

2  

Sucharita Das

Abstract Romance

রাঙিয়ে দিয়ে

রাঙিয়ে দিয়ে

1 min
324

আবীরের রঙে আজও 

পারি কি নিজেকে রাঙাতে?

পলাশ, কৃষ্ণচূড়া আজও রঙ ছড়ায়

পারি কি মনকে জানাতে।

রক্তিম লাল,প্রগলভ নীল

কোথায় গেছে যে হারিয়ে।

বাসন্তীর আবেশে নিজেকে সাজিয়ে

স্বপ্ন দেখাতে পারি কি?

সময়ের স্রোতে ভেসে যেতে যেতে

ম্লান হয়ে গেছে রঙ।

রঙীন বসন্ত আজও ভাঙাতে চায়

মনের সব মান-অভিমান।

পার হয়ে গেছে কত বসন্ত

কতশত দিবা রজনী।

মনের গহীনে রয়ে গেছো তুমি,

প্রত্যেকটি বসন্ত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract