STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy

3  

Abhijit Halder

Abstract Fantasy

পৃথিবীর চোখে

পৃথিবীর চোখে

1 min
340

পৃথিবীর চোখ দিয়ে

দেখি আমি সকাল সাজে

কবিতা লেখার সাথে

এই দুনিয়ায় অন্তরালে।

পৃথিবীর চোখে দেখেছি আমি

এই পৃথিবীর বেদনাকে

অশ্রু নদীর খেয়া বেয়ে

সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।

পাহাড়ের উঁচু চূড়া থেকে

দেখেছি আমি এই পৃথিবীকে,

সবুজ খেতের মাঠ হতে

খুঁজেছি আমি দেবদূত কে।

পৃথিবীর চোখ দিয়ে

দেখেছি আমি কত অজানাকে

মরুভূমির উষ্ণ বালির মাঝে

খুঁজেছি আমি এই পৃথিবীকে।

পৃথিবীর চোখে দেখেছি আমি

আসমানের নীল রঙ'কে

রামধনুর সাতটি রঙের মাঝে

এই পৃথিবীর অন্তরালে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract