STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

প্রশান্তির আহবান

প্রশান্তির আহবান

1 min
4


আজকে দেখি আমার দেশে মায়ের চোখে জল,

দেশবাসী আজ প্রশান্তি ভুলে করছে কোলাহল।

পথ হারিয়ে গোলক ধাঁধায় ঘুরছে অবিরত,

রাজনীতিরই নোংরা চালে মরছে শত শত।

সবাই মোরা সন্তান তবু রাজ্যপাটের লাগি,

বিদ্বেষের আগুনে জ্বলে চাইছি ভাগাভাগি।

দেশ গঠনে মন নেই কারো, সুযোগ খুঁজছি সবাই,

লক্ষ্য রেখেছি ভুল বুঝিয়ে সিংহাসনটি চাই।

সন্তানে শুধু লড়াই শিখেছে, সবই মানে নিজের,

ভালোবাসা, সহযোগিতা নয় না কি সম্মানের।

শুনতে চায়না মায়ের বেদনা, দেখেনা চোখের জল,

সম্পত্তি হাতিয়ে নিতে প্রয়োগ করছে বল।

যত দিন যায় মায়ের বুকে কষ্টের বোঝা বাড়ে,

অর্থলোলুপ মানসিকতা দিনে দিনে যায় বেড়ে।

আহবান করি সুসন্তানে, মায়ের খুশির তরে,

উন্নতির সোপান গড়ুক সহস্র হাত ধরে।

দ্বন্দ্ব, দ্বিধা,বিভেদ ভুলে এগিয়ে এসো আজ,

শান্ত আমার দেশের মা কে পড়াও বিজয় তাজ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics