STORYMIRROR

Ashok Chattopadhyay

Romance

3  

Ashok Chattopadhyay

Romance

প্রকৃতির পটে

প্রকৃতির পটে

1 min
13.9K


তখন ছিল আস্ত দুপুরবেলা

আকাশ ছিল মেঘলা ঘন কালো

ছিল নাতো হাওয়ার কোন গতি

ভারাক্রান্ত মন ছিল না ভালো।

তোমার কালো দীঘল দুটি চোখ

পদ্ম পাতায় জল করে টলমল

অনেক দূরে গহীন গাঙে চিল

ডানা মেলে ধরে খুশীতে উজ্বল।

নাই বা হলো তোমায় ছুঁয়ে পাওয়া

আকাশ হতে ভিজে চুলের গন্ধ ভেসে আসে

দোদুল্যমান ভেলায় চড়ে নাই বা হলো যাওয়া

অভিমানের বাঁধ ভাঙলে একূল ওকূল ভাসে।

প্রকৃতির পটে এমন বিরহ এমন মিলন মেলা

কার বা কিসের ইঙ্গিতে হয় এমন খেয়ালী খেলা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance