STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

প্রজাপতি

প্রজাপতি

1 min
197

ঈশ্বরের আমি অপরূপ সৃষ্টি

       আমি তো প্রজাপতি

পরম ব্রহ্ম আমি

        আমি যে মহামতি

ফুল থেকে ফুলে

        আমি যে বেড়াই উড়ে

আমি তো দিই না ধরা

        যদি না ডাক আসে সুদূরে

আলপনা আঁকা যে


        ডানা দুটি আমার

অপরূপ সৌন্দর্যের

        বিচিত্র সে সম্ভার

আমার সৃষ্টি রহস্য

        জানে কি সবাই 

প্রথম দশায় আমি

         থাকি গুটিপোকা হয়ে

দ্বিতীয় দশায় শুয়ে থাকি

        কোকুনে, কছু না খেয়ে

তৃতীয় দশায় আমার রূপ বদলায়

         বেড়িয়ে আসি আমি প্রজাপতি হয়ে

সবার ভালোবাসা নিয়ে

         বেঁচে যে থাকি আমি

চল চঞ্চলতায় ভরা আমার জীবন,

          আমি যে দ্রুত গামী

আবাল বৃদ্ধ বনিতা ছোটে আমার পিছু

          আমি তো দিই না ধরা

কখনো পড়লে বা ধরা

          আমি তো পেয়ে যাই ছাড়া

গতি যে আমার জীবন

           স্থবিরতায় আমার মরণ

ক্ষুদ্র এই জীবনে

           সবাইকে আমি করি আপন

আনন্দের রঙ ভরে

           সবার জীবনে 

উড় তে থাকি সদা আমি

           খুশী ভরা মনে  ।।


 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract