STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Romance Others

3  

Debashis Bhattacharya

Abstract Romance Others

প্রিয়তমের প্রেমের খোঁজে

প্রিয়তমের প্রেমের খোঁজে

1 min
199

সেদিনের ওই সন্ধ্যাবেলায় 

সমীরণের স্নিগ্ধ ছোঁয়ায় 

দাঁড়ায়েছিলেম তোমার অপেক্ষায় 

কল্পনা তোমার স্বপ্নে ভাসায়

সূর্য্য গেলো চন্দ্র এলো 

কলঙ্ক বদনে নিয়ে আলো 

মুক্তোর হাসি হেসে হেসে 

বললে এসে কানে কানে 

প্রিয়তম যে অনেক দূরে

তারারা প্রেমের প্রদীপ জ্বালে

সন্ধ্যারতি দেবে বলে  

নাচলো হৃদয় দুলে দুলে 

প্রেমের ঢেউয়ে উদ্বেগ নিয়ে

রাতের রজনীগন্ধা শিশিরে ঘেমে 

চেয়ে থাকে আঁধার রাতে 

তোমার গলায় যাবে বলে 

ভোরের আলো উঠার আগে 

চন্দ্র গেলো গোপনে কোনে

রজনীগন্ধা পড়লো ঝরে

চলে গেলো তারারা কেঁদে 

সূর্য্য জাগে নিদ্রা ছেড়ে 

রজনী লেপকে সরিয়ে ফেলে 

গাছেরা দুলে উঠলো বলে 

হয়নি সময় আজও ভোরে 

তবু প্রেমতরঙ্গ আছড়ে পড়ে 

প্রিয়তমের প্রেমের খোঁজে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract