STORYMIRROR

Atanu Ganguly

Fantasy

2  

Atanu Ganguly

Fantasy

প্রিয় বন্ধু

প্রিয় বন্ধু

1 min
721

ভালো থেকো, 

আমাকে মনে করো -

পারলে আমার খবর একটু নিও। 

ওহ, শোনো হঠাৎ মনে এলো -

রাতে আকাশপানে চেয়ো, 

চিকন হাসির ঝিলিক তুমি দেখো 

দেখব, আমায় কেমন ধরতে পারো।। 

তুমি ঘুমিও না যেনো 

আমাকে দেখে তোমার কথার মালা বুনো,

আর.... যদি পারো, হাতখানি বারিও, 

মৃদু ছোঁয়া দিয়ে আমি যাবো -

দেখি, আমায় কেমন ধরতে পারো।। 

একি তুমি চমকে কেন ওঠো? 

পাখির ডাকে দিগন্ত জেগে এল,

নতুন আলো নতুন বার্তা দিল

বন্ধু তোমার, তোমার পাশেই ছিল। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy