STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

প্রেমের মিলন যখন

প্রেমের মিলন যখন

1 min
12

নিত্য তুমি তাকালে যখন

আমার মুখের পানে

গগন ভরা অমাবশ্যার তারা

উঠলো জ্বলে মোর হৃদয়ে

নিভৃতে প্রেমের টানে


কহিব কিবা চাহিব কিবা

দেখিতেছ তুমি অলক্ষে বসিয়া

মন সমুদ্রে সাঁতার কেটে

ছুটে যাই আমি তোমারি পানে


বলবো বলবো বলে

গেঁথেছিলাম কথার মালা 

শরতের প্রভাতে

তোমার উদয় হলো যখন 

সারা আকাশ ব্যেপে

আমি শুধুই রইনু চেয়ে

তব মুখপানে চেয়ে


আমার সকল ব্যথা সকল আশা 

অনিত্য নদে স্বপ্ন-ভেলা

জীবন মরণ কার আবর্তন 

প্রেমের মিলন যখন



Rate this content
Log in

Similar bengali poem from Classics