STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

রাতের বেলায় নীরবে যখন তোমার কথাই ভাবি

রাতের বেলায় নীরবে যখন তোমার কথাই ভাবি

1 min
12

রাতের বেলায় নীরবে যখন

তোমার কথাই ভাবি

ঝিঁ ঝিঁ পোকা তার সপ্তম শুরে

জাগায় মনে ভীতি

তবুও আমি দাঁড়ায়ে থাকি 

সোন নদীর ওই তীরে

আশার আলো বক্ষে ধরে

কভু কাঁদি কভু হাসি অন্তরে


জানিনা তুমি আসিবে কি না

মোর হৃদয়ের ডাক শুনে

ঢেউগুলি সব যায় যে ছুটে

তোমারি আহ্বানে

আমি বিরহে ক্লান্ত মনে

প্রহর গুণি বারেবারে

চাঁদের আলো ম্লান হয়ে যায়

সূর্য্য ওঠার আগে


তোমার কখন সময় হবে

গাছেরা নিঃশ্বাস ফেলে

পাতা ঝরে পড়ে

ঘাসের আগায় শিশির বিন্দু

লাজে সংকোচে মরে


আমি তখন কাজল লাগাই

আমার দু নয়নে

সূর্য্যের টিপ ললাটে ধরে 

তাকাই পূব আকাশে

চারিদিকে সব আলোর রাশি 

বিশ্ব আনন্দে ঘোরে

আমার অশ্রুবারি গড়িয়ে পড়ে

তোমার চরণে স্থান পেতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract