STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

প্রেমের গল্পগুচ্ছ

প্রেমের গল্পগুচ্ছ

1 min
299

অনেক কথা বলার ছিল,বলা হলো না।

হাতে হাত রেখে চলার সাধ ছিল তা মিটলো না।

দুজনে পাশাপাশি বসে জোছনা মাখার ইচ্ছে ছিল,

ভাবতে ভাবতে তা শুধু ইচ্ছেতেই থেকে গেল।

মুখোমুখি বসে গল্প করার কথা ছিল তা শুধু স্বপ্নই থেকে গেল।

দুজনে মিলে ঘর বাঁধার স্বপ্ন ছিল তা পূর্ণ হল না।

দুজনের প্ৰেম নিয়ে গল্পগুচ্ছ লেখার ইচ্ছে ছিল,

তা আর পৃথিবীর আলো দেখল না।


একে অন্যকে ছেড়ে গেছি বহুকাল,

একজন মিশেছে হাওয়ায় 

অন্যজন মাটির তলায়।

উপায় ছিল না কেউ মেনে নেয়নি,

না পরিবার না সমাজ।

তাই লেখা হল না প্রেমের গল্পগুচ্ছ 

দুজনকে নিয়ে এই বিশ্বে আজ ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance