STORYMIRROR

তাম্বুল রাতুল

Fantasy Children

3  

তাম্বুল রাতুল

Fantasy Children

প্রাণীস্তান

প্রাণীস্তান

1 min
262

চলরে বিড়াল ঘরে চল

শিয়ালমামার গল্প বল।

ঐ দেখা যায় বাঘমামা

কোথায় পেল হলুুদ জামা?

বনের রাজা সিংহ কয়

হরিণ তুমি পেওনা ভয়।

বানর শুধু খায় কলা

জিরাফের কেন বড় গলা?

জেব্রা তোমার দারুণ ডোরা

ঘোড়ার গাাড়ি চড়ব মোরা।

গন্ডার তোমার শক্তি যেমন

হাতির দেহ বিশাল তেমন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy