STORYMIRROR

তাম্বুল রাতুল

Romance Tragedy

3  

তাম্বুল রাতুল

Romance Tragedy

স্পর্শা

স্পর্শা

1 min
253

ললিত ধরণীর হরিণী,তুমি স্পর্শা

অনুপম মনোহরে,হাসিমুখ ভরে

আহা মাধুকরী ভাষা,দিলসুধা নিশা।

হে বিধাতা,কাহা রুপে সৃজিলা তাহারে?

সদা ভাবিয়া অধমে,সর্বনাশা দশা

দুঃখী আমি,নিন্দ আমি বলিব কাহারে?

বহিয়া চলেছি শূন্য মনের ভান্ডারে।

হিয়ায় ধরি আশা,রাখিব জীবদ্দশা।।

অজ্ঞ আমি,বিজ্ঞ তুমি, শাস্তি নরাধমে

অবিদিত রহি তব তোমারি কল্যাণে।

হিয়া ভরি প্রার্থনা করি,কুশল তোমার

মর্ত্যে যতদিন রহি,রম্য ধরাধামে।

না রাখি শোক, অধমের মহাপ্রয়াণে

চিত্তপট দোয়া দিও, বিদায়ে আমার।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance