STORYMIRROR

Ariyam Bhattacharya

Inspirational

2  

Ariyam Bhattacharya

Inspirational

প্রাণের কথা

প্রাণের কথা

1 min
291

রং শুধু প্রাণের ভাষা জানে 

খুশির হাওয়ায় অনায়াস পারাপার 

রাষ্ট্রনিশান অধিকার ভাগ করে 

রং মানেনা স্থবির কাঁটাতার। 


মুঠোয় ভরা রঙিন বন্ধুতা 

ঘর খুঁজে পায় যোজন দূরের দেশ 

যেন আলোর ভিতর অনন্য এক আলো 

ধর্ম হারায় বৈষম্যের রেশ। 


রং ই শেখায় নির্বিষ ভালোবাসা 

পবিত্রতায় ঐক্যের পথে চলে 

রং মানেনা বিভেদের রাজনীতি 

নির্ভয়ে শুধু মানুষেরই কথা বলে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Ariyam Bhattacharya

Similar bengali poem from Inspirational