STORYMIRROR

Kaustav Ghosh

Inspirational

3  

Kaustav Ghosh

Inspirational

রক্তে ফুটবল

রক্তে ফুটবল

1 min
363

আমরা থাকবো সাথে 

রাখবো হাতে হাতে 

জাগাবো তোমাদের 

স্বপ্নরঙিন প্রভাতে 


দর্শক বঙ্গবাসী 

দেখো কে এলো দ্বারে 

চাপা উত্তেজনার 

দিন ফুরোলো এবারে 


নীল সাদা সবুজ হলুদ 

কার পাড়ায় কারা বেশি 

বল-পুজো মাঠ সাফাই 

দলাদলি রেষারেষি 

মাঠে মাঠে শুরু হলো 

কিংবা চোরা অলিগলি 

দেশ নেই তো বয়ে গেছে 

রক্তে খেলা নিয়ে চলি 


মন শক্ত 

উন্মুক্ত 

আজ ভক্ত-রা দিনে রাতে 


আমরা থাকবো সাথে 

রাখবো হাতে হাতে 

জাগাবো তোমাদের 

স্বপ্নরঙিন প্রভাতে


গড়ের মাঠে মেসি নেইমার 

সি আর সেভেন এর খেলা 

ইনিয়েস্তার গোলে শেষটায় 

মিশরীয় বিস্ময় মেলা 

জার্মান অজিল-এর ভেলকি 

বিস্মিত চোখের কোনে 

গ্রিজমান বিরাজমান আজ 

বাঙালির মনে মনে 

বিশ্বকাপেরই রঙে 

বাংলা খেলবে হোলি 

দেশ নেই তো বয়ে গেছে 

রক্তে খেলা নিয়ে চলি 


মন শক্ত 

উন্মুক্ত 

আজ ভক্ত-রা দিনে রাতে 


আমরা থাকবো সাথে 

রাখবো হাতে হাতে 

জাগাবো তোমাদের 

স্বপ্নরঙিন প্রভাতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational