STORYMIRROR

বিকাশ দাস

Classics Inspirational

4  

বিকাশ দাস

Classics Inspirational

ফুলের কাব্য

ফুলের কাব্য

1 min
1.7K

কিছু ফুল 

ভোরের আলো  আসার আগে  ঝরে যেতে চায় । 

কিছু ফুল 

দেবতার দু’পা  আগলে পড়ে থেকে যেতে চায় । 

কিছু ফুল 

দু’হাতে অঞ্জলির গ্রহের ফেরে থেকে যেতে চায় । 

কিছু ফুল 

বর বধুঁর মিলন মালায় হৃদয়ঝাঁপি ভরে নিতে চায় । 

কিছু ফুল 

বিবাহবাসরে লজ্জার আঁচের জ্বালে এক হতে চায় । 

কিছু ফুল 

কনের নরম হাতের স্পর্শে জীবন বুনে নিতে চায় । 

কিছু ফুল 

শহীদের অমর শরীর ছুঁয়ে সঙ্গে চলে যেতে চায় । 

কিছু ফুল 

মরদেহে নিশ্চিন্তে শুয়ে  চিতার দহনে যেতে চায় । 

কিছু ফুল 

নিঃশব্দে গঙ্গা জলের স্রোতে ভেসে যেতে চায় । 

কিছু ফুল 

বেশ্যার খোঁপার গুমটিতে রাত কেটে নিতে চায় । 


কিছু ফুল 

মনুষ্যেত্বের পায়ের ধূলো কপাল ঠেকিয়ে পথে ঘাটে 

পড়ে আজ জন্ম সফল করে নিতে চায় 

হাসতে হাসতে। 


কিছু ফুল 

ফুলদানিতে ঘরের মধ্যে ঘর বেঁধে বেঁচে থাকার ক্ষিধে 

কবির কবিতার অঙ্কুরে জিরিয়ে নিতে চায় 

আসতে আসতে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics