STORYMIRROR

Siddhartha Singha

Abstract

3  

Siddhartha Singha

Abstract

ফিরে আয়

ফিরে আয়

1 min
540

তুই ফিরে আয় সোনা

আমি তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব

যত চাইবি আইসক্রিম খাওয়াব

রিকশা করে ঘুরতে নিয়ে যাব বিকেলে

তোকে এক খাঁচা ভর্তি বদ্রিপাখি এনে দেব

নিয়ে যাব বিউটি পার্লারে

ঘুম না এলে তোর মাথায় বিলি কেটে কেটে

ঠিক ঘুম পাড়িয়ে দেব।

তোকে এক পা-ও হাঁটতে হবে না

সারা মাসের ট্যাক্সি ভাড়া দিয়ে দেব একসঙ্গে

তুই কী করছিস, কোথায় যাচ্ছিস, কেন বাড়ি ফিরলি না

ভুলেও এ রকম কোনও প্রশ্ন করব না

যদি কখনও কোনও কৌতূহল দেখাই তা হলে তুই চলে যাস

তোর যাকে ভাল লাগে, তার সঙ্গে

আমি কষ্ট পাব না।

তুই ফিরে আয় সোনা

ফিরে আয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract