STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy Inspirational

3  

Manik Goswami

Classics Fantasy Inspirational

পাহাড়ের ডাকে

পাহাড়ের ডাকে

1 min
214


ছোট্ট থেকেই বাসনা ছিল খেলবো কবে মেঘের সাথে,

ওপর দিকে উঠতে হবে তুষার ঘেরা পাহাড়ি পথে।

শিক্ষা নিলাম পাহাড়ে চড়ার, দড়ি বেঁধে বরফ ভেঙে;

ধীরে ধীরে রপ্ত হলো চলার ছন্দ পাহাড়ি ঢঙে।

ওপরে ওঠার অনেক বাধা,খারাপ প্রকৃতি, তুষার ঝড়;

অক্সিজেনের ঘাটতি আনে শ্বাসের কষ্ট ভয়ঙ্কর।

অজানাকে জানতে হলে কষ্ট করেই এগোতে হবে,

বাধা বিঘ্ন তুচ্ছ মেনে ইচ্ছে পূরণ প্রাধান্য পাবে।

পিঠের ওপর মস্ত বোঝা, খাবার ছাড়াও টুকিটাকি;

শৃঙ্গ বিজয় করার তরে চেষ্টায় কভু রয়না ফাঁকি।

এ এক নেশা, পাহাড় ডাকে, আয় না সবে খেলবি বুকে;

পরিশ্রমের ফসল মেলে যখন দেখি চূড়াটিকে।

শৃঙ্গ জয়ে অসীম তৃপ্তি, বারে বারেই জিততে চাই;

দেশ বিদেশের পাহাড় চূড়া, সদাই ডাকে আয়রে আয়।


জেতার খুশির পাশাপাশি কত জনেই হারিয়ে যায়,

তুষার ধ্বসে আচম্বিতে, বরফ ঝড়েও প্রাণটি যায়।

ঠান্ডা কামড় লাগলে পরে অঙ্গহানির সুযোগ থাকে,

দুঃসাহসিক কাজের মাঝে অনেক রকম ঝুঁকি থাকে।

ঘরের বাইরে পা রেখেছি, দেখবো অবাক জগৎটাকে;

তাইতো পাহাড় ডাকে বলেই এগিয়ে চলি নেশার ঝোঁকে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics