STORYMIRROR

MD ROBIUL ALAM

Romance Tragedy Classics

4  

MD ROBIUL ALAM

Romance Tragedy Classics

ওই মেয়েটির নাম কি ছিলো বেশ

ওই মেয়েটির নাম কি ছিলো বেশ

1 min
197

ওই মেয়েটির নাম কি ছিলো বেশ

আলতা পায়ে নূপুর পরা

রূপোর চুরি বিনুনি করা

কপালে টিপ শ্যামলা করে, 

পুরোনো চুড়িদার আর

ফেস পাউডার অল্প করে

বেশি তো নয় বয়স বোধয় তেরো চোদ্দ হবে

কদিন হলো হাই স্কুলে যাচ্ছে তো সে সবে


ওই মেয়েটির নাম কি ছিলো বেশ

কাঙাল সময় শরীরে তার শেষ

একটু হাসি অনেক কষ্টে দেহ যেতো বেঁকে

হাসতে তোমরা ফ্যালফ্যালিয়ে সাজের বাহার দেখে

কৃপণ মেঘ তাকে তুমি দাওনি একটু পানি

সোনালী রোদ তুমিও তাকে দাও নি একটু আলো

অভাব জোয়ার হাবুডুবু শরীর কানাকানি

সময় খেলায় কাটা কাটি তবু অঙ্কে ছিলো ভালো


পথের পাশে চেয়ার ঘেসে 

বেজন্মার এখনো বসে

দুই হাতে দুই ডুগডুগি আর 

বুকের ভিতর বিষাক্ত সাপ

ঝুলছে আকাশ সমান্তরালে নির্বাক চুপচাপ

ঠোঁটে ঠোঁটে চুম্বন, গোপনে বিষ দাঁত

শরীরে শরীরে মেঘে মেঘে ঘর্ষণ বজ্জ্রপাত


কেউ আসোনি লুকিয়ে ছিলে

 নিজের বুকের চৌপাচিলে

তোমরাতো সব গৃহবন্দী , আত্মঘাতী সংগ্রামী

বিপ্লবী নয়, সাম্রাজ্যময় দাদা দিদির অনুগামী


ওই মেয়েটির নাম কি ছিলো বেশ

অপরূপ অন্তরালে বাইরে ছদ্দবেশ

রাতের গায়ে জ্বলছে যে তার 

নখের বিষ এ বিষাক্ত অন্ধকার

আকাশ দেখো নতজানু ছাতার নিচে হাটে

রাত বাড়লে সবার বুকে মৃতেরা দাগ কাটে

দিন হেটেযায় নিস্বব্দে বিড়ালের পায় পায় জীবন যেনো তোলা ফেলা বালিস বিছানায়


ওই মেয়েটি আর কি এখন এই পথেই ফেরে?

বোলো তাকে, ভয় পাবি না, এবার থেকে

আমি রোজ দাড়িয়ে থাকবো চৌরাস্তার মোড়ে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance