STORYMIRROR

Mausumi Pramanik

Romance Fantasy

3  

Mausumi Pramanik

Romance Fantasy

নতুনের ছোঁয়ায়

নতুনের ছোঁয়ায়

1 min
198


পাখিরাও নেমে আসতে চায় মাটিতে,

নীলাকাশ আর তাদের ভালো লাগেনা!

একঘেয়ে জীবনে নতুনত্ব খোঁজে,

হাতে শুধু ভোর থেকে গোধূলি পর্যন্ত্য সময়!

তারপরেই ঘন অন্ধকারের অন্ধত্ব!


যদিও শহুরে জীবনে অভ্যস্ত তারা আজকে,

যন্ত্রদানবের ভয়ার্ত চিৎকার...

কালো, কর্কশ কাকেদের সমাবর্তন...

আঁধার চিরে নিয়ন বাতির ঔজ্জ্বল্য...

ভালো লাগেনা কিছুই; ভালো লাগে না!

যখন সে একা; ভীষন একা...!


কিন্তু সাথী পেলে সাহস বাড়ে!

হেঁটে চলে বেড়ায় ভাঙাচোরা পিচ রাস্তায়!

খুঁটে খুঁটে খেয়ে সকালের প্রাতরাশ সারে।

একটু পরেই তো আবার সেই,

গ্রীষ্মকালীন রোদ্দুরের প্রখরতা,

শরীরে ক্লান্তি আনবে!


তবে মনটা তার চাইতেও বেশী ক্লান্ত,

সঙ্গী বদলের পালা চলছে তো চলছেই,

বৃষ্টি এলে খানিকটা ভিজিয়ে নিত নিজেকে!

শরীর, মন সবুজ হতো আবার!


পশ্চিম আকাশের শেষ প্রান্তে,

যখন সাতরঙা রামধনুর দেখা মেলে,

একদৃষ্টে তাকিয়ে থাকে পাখি।

 উদাস মনটা উজ্জীবিত হয় পুনরায়...।


মনে হয়- আরেকটু বাঁচি। একটু অন্যভাবে বাঁচি!

নতুন করে প্রেমে পড়ি আবার-বারবার!

জীবনটা না জানি...না জানি 

কতো সুন্দর, কতো মায়াময়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance