STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

ফেলে আসা সময়

ফেলে আসা সময়

1 min
1.3K

বিবর্ণ হয়ে যাওয়া পুরনো স্মৃতি,

তবুও মনে জাগায় সদ্য বয়ঃসন্ধির উত্তেজনা, উদ্দীপনা । 


অফুরন্ত কথা বলার প্রতিশ্রুতি

হঠাৎ দপ করেই নিশ্চুপ হয়ে নিভে যাওয়া। 


চোখে চোখে তাকিয়ে অলীক কল্পনায় ভাসা-

দিনশেষে ওই চোখেই হারানোর ভয়ার্ত ছায়া। 


বর্তমান সময়কে এফোঁড় ওফোঁড় করার বাসনা

অজান্তেই হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসে । 


কাছেই স্বপ্ন সাজের মরীচিকা

একটু সামনে এগোলেই মোহভঙ্গের আবৃত্ত। 


ফেলে আসা প্রিয়জন, প্রিয় সময়,

নাপসন্দ অবরুদ্ধ পথের অবকাশ আজোও অনেক প্রিয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance