STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

অনন্ত অপেক্ষা

অনন্ত অপেক্ষা

1 min
384

কোথায় হারিয়ে গেছ তুমি স্রোতস্বিনী ?

কখন কি আসবে তুমি আমার হৃদয় তীরে?

ভাটা পরেছে প্ৰেম নদীর জলে,স্রোতের নেই ধারা!


সর্বহারা এই আমি,বসে আছি নদীর তীরে 

অনন্ত অপেক্ষায় বসে আছি,সুদিনের জোয়ারের।


বহু ফুলের মুকুল ফুটেছে আজ,বসন্তের নতুন ডালে,

তোমার ঘ্রাণে মোহিত মন, মাতাল আমি ওই এলো চুলে।


কোথায় তুমি বলো? আমি খুঁজে খুঁজে পথহারা।

আমার এই অশান্ত মন,অজান্তেই দেয় তোমায় পাহারা।

কোথায় হারিয়ে গেছ তুমি স্রোতস্বিনী ?

কখন কি আসবে তুমি আমার হৃদয় তীরে?

ভেঙে দেবে অভিমান,হবে আমার অনন্ত অপেক্ষার অবসান।

প্রেমের ডিঙি নিয়ে পাড়ি দেবো তোমার প্রবল স্রোতধারা,

স্রোতস্বিনীর বুকে বাইবো তরী, পাটাতনে লাগবে ভালোবাসার ছোঁয়া।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance