STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Classics

4  

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Classics

মুঠোভরা ভালোবাসা

মুঠোভরা ভালোবাসা

1 min
755


তুমি হৃদয় কোনে আটকে

রাখতে চাও যারে,

সে.... বারবার পেতে চায় মুক্তি

তোমার বন্ধন হতে,

ভালোবাসার বাঁধনে বন্দী করে

রেখোনা তারে মনের খাঁচায়,

মুক্ত পাখির মত তারে উড়তে দাও,

তার কাছে খুলে দাও তোমার

মনের মুক্ত আকাশ,

শরৎকালের মেঘ হয়ে সে....

ভেসে চলুক এদিক থেকে ওদিক

অবাধ হোক তার বিচরন!!

যদি সে... যায় তোমার

হৃদয় কানন থেকে উড়ে!!

জানবে সে... কোনদিন.....

ছিলনা তোমার!!

তুমি মিথ‍্যা... মোহে ধরে....

ছিলে তারে আঁকড়ে,

যে... যাবার সে....যাবেই

বৃথা তারে ধরে রাখার চেষ্টা,

জোড় করে কিছুই হয়না পাওয়া!

শুধু ভালোবাসার কদর হয়ে যায় সস্তা!

যদি হাজার হাজার বাঁক উড়ে এসেও

সে... তোমার হৃদয় কোনে......

বাঁধে শান্তির বাসা,

সে... যে তোমার ছিল...

তোমার আছে.... আর তোমার

ভালোবাসার বন্ধনে পড়ে থাকবে

চির জীবন আটকা।

বিনি সুতোর মালা গেঁথে.....

পড়াও তার গলে,

সাদরে করো তারে বরণ,

তোমার ভালোবাসার মন মন্দিরে,

ভালোবাসা সুক্ষ অনুভূতি চিরন্তন,

এই যে.... শুধুই.....

মনের সাথে মনের নিখাদ বন্ধন।


✍শিপ্রা চক্রবর্তী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract