STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Classics Inspirational

4  

Nityananda Banerjee

Abstract Classics Inspirational

নিয়তি

নিয়তি

1 min
397

কপালে তোমার দু:খ আছে আধকপালী বলে

চরকায় তেল দাওনি তবু সান্ধ্য প্রদীপ জ্বলে ।

আমার দেখ ভাগ্য ভাল কত কবিতা লিখি,

কেউ পড়ুক বা না পড়ুক আমি পড়ি তার সিকি।

প্রেম করে যে হয় দেবদাস - দেবতা সে কি হয় ?

ইন্দ্রদেবের লিবিডোখানা প্রেম নয় নিশ্চয !

কত সতীনারী খোয়াল ধর্ম দেবতাদের হাতে,

তবু দেখ নারী উপবাসী রয় নীলের শিবের রাতে।

রাজনৈতিক নিয়তি বুঝি ছড়ি ঘোরানোর জন্য,

ভাগ্যচক্রে শাসকের ফাঁসি জনগণ হলে বন্য ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract