STORYMIRROR

Priyanka Dhibar

Abstract Inspirational

4  

Priyanka Dhibar

Abstract Inspirational

নববর্ষ

নববর্ষ

1 min
266

ঘুচে গেছে আঁধারের কালো রাত্রি, উদিত হয়েছে নতুন সূর্য,

মুছে যাক যত মলিনতা, কেটে যাক সব কদর্য ।

বছর ঘুরে আবার হল নববর্ষের আগমন,

মজা, হাসি, উল্লাসের সাথে চলো করি তার উদযাপন ।

কর রে তোরা কর রে সবাই তারে আলিঙ্গন,

নববর্ষের আগমনে মেতে উঠল প্রাণ ও মন ।

এসো এসো নববর্ষ, তোমারে জানাই স্বাগতম,

সকল আশা পূর্ণ করে হয়ে উঠো তুমি উত্তম ।

দুঃখ যত দুরে থাকুক হাসি থাকুক ঠোঁটে,

আনন্দের কথা ভাবলে ভয় লাগে না মোটে ।

ভরিয়ে দাও হৃদয় জুড়ে নতুনের সুগন্ধে,

মেতে উঠেছে বিশ্ববাসী তোমার আগমনের আনন্দে।

নতুন সূর্য বয়ে আনুক সবার জীবনে সুখ ও সমৃদ্ধি,

হিংসা, বিদ্বেষ ভুলে ঘটুক আত্ম চেতনা বৃদ্ধি ।

ভরে উঠুক হৃদয় খুশিতে, গড়ে উঠুক উজ্জ্বল ভবিষ্যত,

নতুন পৃথিবীর নতুন দিশা খুঁজে নিক উত্তরণের পথ।

নতুন বছরে হোক সবার ভালো, জীবন উঠুক হেসে,

সমতার পথে এগিয়ে যাক দুনিয়া মানুষকে ভালোবেসে ।

পুরোনো যা কিছু ধুয়ে মুছে দিয়ে আসুক নতুন পথ চিনে,

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা নববর্ষের এই দিনে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract