STORYMIRROR

রহমতুল্লাহ লিখন

Classics

3  

রহমতুল্লাহ লিখন

Classics

মৃত্যু হোক

মৃত্যু হোক

1 min
348

মৃত্যু হোক হালকা হাওয়ার সকালের স্বপ্নের,

মৃত্যু হোক বেয়াদব রাত ভাঙ্গানো পাখিদের,

মৃত্যু হোক চায়ের কাপে হলদে বিকালের,

মৃত্যু হোক ফুলের শাশ্বত বাগানের,

মৃত্যু হোক নিমগ্ন পদ্ম তোলা অবাধ্য মেয়ের,

মৃত্যু হোক সাত সুরের নীল গগনের,

মৃত্যু হোক বেড়াজালের বন্দী সব প্রতিবাদের,

মৃত্যু হোক ছলনার স্বর্থের সংগ্রামের,

মৃত্যু হোক মায়ের চোখে শীতল আদরের,

মৃত্যু হোক বেঁচে থাকা বিদ্যান সব লাশের,

মৃত্যু হোক পঁচতে থাকা নর্দমার সুস্থ জীবনের,

শুধু বেঁচে থাক বেয়নেট রিমান্ডে ঝুলন্ত মরনের।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics