STORYMIRROR

রহমতুল্লাহ লিখন

Abstract Others

3  

রহমতুল্লাহ লিখন

Abstract Others

শ্বাস নিতে অনুমতি

শ্বাস নিতে অনুমতি

1 min
11.5K

টুটি চিপে ফুরফুরে শ্বাস নিতে বলো

ঝাঁঝরা বুকে জাগাতে বল দেশপ্রেম,

পঁচা বাসি খাবারে নিতে বল সুঘ্রাণ

হকের ভাগ কেড়ে বলো,হও সব আপন বলে মহীয়ান।


স্বভাবে রক্ত নিয়ে চাও খেলতে,শেষ কালে বলো সুপথে চলতে।

অভিনয়ে কাছে টেনে করো খুন।বিনাশে লাগে তোমার ভালো,

যদি হয় সৃষ্টি, তড়িৎ তামাশা করে চলো।

আয়নাতে নিজেরে দেখি লাজে,ঘুরে ফিরে শুধু মনে বাজে

নবারুণ তাঁর জবানিতে কয়,

"স্বদেশ, স্বদেশ করছ কাকে—এদেশ তোমার নয়"।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract