STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

মন জানে না

মন জানে না

1 min
517

সব ছেড়ে এসেছি তবু পিছুটান ছাড়ে না

কাকে বলে ভালোবাসা এখনও মন জানে না।


ঘর আছে আছে উঠোন রোদবৃষ্টি ছায়ার বাঁধন

দু’চোখ ছলকায় কখন যে মন জানে না।


নদী আছে আছে আকাশ আঁধার আলোর কাহন

ছোঁয়ার আতরে ভোর হয় মন জানে না।


কাছে থাকা দূরে যাওয়া ভাঙাগড়া খেলার স্বজন 

জ্বরের নিঃশ্বাসে ভালো আছি মন জানে না।


Rate this content
Log in

Similar bengali poem from Classics