STORYMIRROR

Sulata Das

Romance

4  

Sulata Das

Romance

মানস কন্যা

মানস কন্যা

1 min
287

      আমি কোন চিত্রশিল্পী নই-

তবুও তোমায় এঁকেছি আমার কল্পনা দিয়ে,

      আমি কোন রূপবিশারদ নই-

তবু প্রসাধনী বিনা সাজিয়েছি তোমায়-

      আমার মনের সৌন্দর্য দিয়ে।

আমি কোন রং নই-

     তবু তোমায় রাঙিয়েছি আমার মনের রং দিয়ে,

আমি কোন অন্তর্যামী নই-

     তবু তোমার অন্তরের মাধুরী   

দেখেছি আমার মানস নেত্র দিয়ে। 

      আমি কোন কবি নই-

তবু তোমার সরলতা আমায় অনুপ্রাণিত করেছে 

      তোমায় নিয়ে কবিতা লিখতে,

আমি কোন গায়ক নই-

     তবু গুনগুনিয়ে উঠেছি তোমার রূপে মুগ্ধ হয়ে।

আমি কোন নৃত্যশিল্পী নই-

      তবু তোমার হরিণি চাল দেখে   

আমার মন ময়ূরের মতো 

       উঠেছে নেচে,

আমি কোন ডুবুরি নই -

       তবু আমি ডুব দিয়েছি 

তোমার গভীর মন সাগরে। 

      আমি কোন সাঁতারু নই-

তবু আমি সাঁতার কেটেছি তোমার প্রেম যমুনায়,

      আমি কোন পরিব্রাজক নই-

তবু আমি ঘর ছেড়েছি তোমায় পাওয়ার আশাতে,

      আমি কোন প্রেমিক নই,

তবু প্রেমে পড়েছি 

      মুগ্ধ হয়ে তোমার রূপেতে।

আমি মদিরা পান করিনি,

      তবু আমি মাতাল হয়েছি-

তোমায় কাছে পাওয়ার নেশাতে। 

      তুমি আমার মধুর অলীক কল্পনা

তুমি আমার স্বপ্নে দেখা মানসকন্যা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance