STORYMIRROR

Sudipta Maji

Inspirational Others Children

4  

Sudipta Maji

Inspirational Others Children

মা

মা

1 min
499

মা তুমি প্রথম শব্দ, 

মা তুমি প্রথম স্পর্শ

মা তুমিই এ ধরিত্রী, 

তুমিই যে সর্বস্ব।।


মা তুমি প্রথম অশ্রু,

ঝরে যায় যা কাতরে

মা তুমি প্রথম আবেগ

সকল হতে ভিন্ন এ আসরে।।


মা তুমি প্রথম হৃদয়,

সঞ্চালনার প্রথম প্রবাহ

মা তুমি স্নেহের পরশ

সাথে যুক্ত রয়েছে যা অহরহ।।


মা তুমি প্রথম চেতনা,

জড়িয়ে রয়েছো অবিরত

মা তুমি অমোঘ বন্ধন

নাড়ির টানে সদা নিয়ন্ত্রিত।।


মা তুমি প্রথম আলো,

তাই তো এ জগৎ দৃশ্য

মা তুমি আছো বলেই 

সন্তান নিঃস্ব হয়েও সর্বস্ব।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational