STORYMIRROR

Sudipta Maji

Abstract Inspirational Others

3  

Sudipta Maji

Abstract Inspirational Others

অন্য জগৎ

অন্য জগৎ

1 min
509

স্বপ্ন দেখা ভালো, তবে হারিয়ে যাওয়া নয়;

খেয়াল রেখো, এই স্বপ্ন-স্রোতে যেন ঘরে ফেরা হয়।

ভবিষ্যতের লিখন কেই বা বলতে পারে,

জীবনের ঝড়ে নৌকো একটু-আধটু টলতেই পারে।

বন্ধু তুমি হাল ছেড়ো না, এইটাই তো ভিত্তি;

মনের পথ মিলছে যেথায়, আছে ঠিক কষ্টের নিবৃত্তি।

সঠিক পথ ছেড়ে, বেপরোয়া হওয়া মানা,

স্বপ্ন কিভাবে কখন সত্য হবে, কারই বা আছে জানা।

স্বপ্ন জগৎ কুৎসিত হলে পেওনা যেন ভয়,

জানো তো, স্বপ্ন ভাঙ্গলে অচিরে সেই ঘরে ফেরা হয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract