STORYMIRROR

বিকাশ দাস

Romance

4  

বিকাশ দাস

Romance

কতটা…

কতটা…

1 min
702

কতটা বুক পোড়ালে বল সুখ পাবো

কতটা অভিমান ভাঙলে তোর ভালোবাসা পাবো।


কতটা সকাল আঁকলে আকাশে

ফুলের গন্ধ বাঁধলে বাতাসে

কতটা জীবন মানুষ হলে তোর বসবাস পাবো।।


কতটা বৃষ্টি উজার করলে

ধানের ফসলে জমিন ভরলে

কতটা দায়িত্বশীল হলে তোর ঘরে ঘর পাবো।।


কতটা চোখে জল রাখলে

কষ্টের বাঁশি সাদরে বাজলে

কতটা ভুবন উঠোন হলে তোর হৃদয় পাবো।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance