STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

ক্ষতি নেই

ক্ষতি নেই

1 min
119

লং তো দূরের কথা,মোটেও পছন্দ নয় শর্ট জার্নি,

চোখ বুজেই যদি কোথাও যাওয়া যায়, তবে মানি।

আর নেহাৎ যদি সত্যিই কোথাও আমায় যেতে হয়,

তাহলে কিন্তু জানালার ধারের একটা সিট চাই।

বাস অথবা কারের চেয়ে ট্রেন যাত্রায় মজা বেশি ?

প্লেনের জানালায় না গাছ, না কোনো এলোকেশী!

মোটর বাইকের পেছনে চাপলেও টেনশন রয়ে যায়,

বসে থেকে কোমরে, পায়ে ব্যাথা, কোনো মানে হয় !

দুই চোখ ভরে দেখতে ভালো লাগত, ভাবতাম তাই,

নতুন যে কোনো একটা জায়গায় বেড়াতে যাই ।

অথচ একা একা একটু দূরে যাবার মত সাহস নেই !

ভাবি, টুরিস্ট স্পটে একটা জলের ধারা থাকা চাই।

নীলনদ, টেমস, ইয়াং-সিকিয়াং, অথবা আমাজন,

মিসিসিপি, কংগো, ভলগা, আমুর টানে আমার মন।

কোথাও না গেলেও ক্ষতি নেই, দুচোখে ঝর্না ঝরুক,

শুধু বৈকাল হ্রদের মতো একটা হৃদয় এ বুকে থাক। 



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy