STORYMIRROR

Sipra Debnath

Action Inspirational

3  

Sipra Debnath

Action Inspirational

কল্পনার চৌকাঠে

কল্পনার চৌকাঠে

1 min
170


কিছু বসন্ত বীজ ছড়িয়ে দিও

উর্বর হৃদয়-ভুমি জুড়ে

অঙ্কুরিতবীজ উজ্জীবিত হয়ে একদিন

সবুজে সবুজে ছুঁয়ে দেবে সবগুলো প্রাণ।

মুক্ত আকাশতলে চৌচির রোদে

শীতল ছায়া দেবে মহীরূহ হয়ে একদিন।

ফুল ফুটুক রামধনু রঙা শুধু গাছে নয়

সমস্ত জীবন-যৌবন জুড়ে

বয়স যেখানে সংখ্যা মাত্র 

কোনমতে ছুঁতে পারে নাকো মন,,,

চির বসন্ত ঘিরে থাক প্রাণ

শুধু বেঁচে থাকো আগলে একটি

রঙিন উচ্ছল জীবন।

ফুলের বনে যেও রঙ পাবে সেখানে

সাগরের কাছে যাবে? অশান্তি-অভিশাপ 

ঢেউ এসে মুছে দেবে আদুরে ঝাপটায়।

তাকে নিও সাথে করে যাকে তুমি চাও

উপবন উঠবে জেগে মরুভূমিতেও



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action