STORYMIRROR

Sourav Nath

Abstract Tragedy Inspirational

3  

Sourav Nath

Abstract Tragedy Inspirational

ক্লীব

ক্লীব

1 min
173

অথচ সেদিনও প্রেক্ষাপটের আড়ালে ছিলাম আমি।

আমি ব্যতীত অসম্পূর্ণ ইতিহাস।

দেশ কালের সীমানা পেরিয়ে

আদিম সাম্যেরও আগে

অর্থাৎ, মানুষ যখন জানোয়ার ছিল

সেই আদিম হিংস্র যুগে।


না জানি কত ঘৃণা, কত অপমানে

যুগে যুগে বিদ্ধ হয়েছি আমি।

আমার জয়গান গাওয়া হয়নি

কোনও কালে,

কোনও দিন কোনও খানে।


না জানি কত শত বার

চরেছি শূলে, বুকেতে বিঁধেছে তীর,

চলেছে বন্দুক বোমা বারংবার,

হয়েছি চক্রান্তের শিকার।

ফাঁসির দড়ি অথবা দ্বীপান্তর

পারেনি মাথা নোয়াতে আমার।


কত শত বীর হল যে শহিদ,

কত আলোচনায় আমার ভর্তসনা

হয়েছে যুগে যুগে।

তবুও আমি চলেছি আজও

আমার জয় পতাকা তুলে।


আজকে আমার অতীব শক্তি।

অতি ধুরন্ধর আমি।

যুগ যুগ ধরে কুড়ে কুড়ে খেয়েছি

তোমার অন্তর,

বিকলাঙ্গ করেছি তোমার বিবেক,

চাকচিক্যের মোড়কে ব্যস্ত করেছি তোমায়,

ভুলিয়েছি ভালো মন্দের প্রভেদ।


আমি যে ক্লীব

আমাকে ধ্বংস করা

তোমার সাধ্যেরও অতীত।


তবে এত কিছু মাঝে এ কথাও সত্য -

আমি অপরাজিত একেবারেই নয়।

আমার শত্রু একমাত্র -

মনুষ্যত্ব, যেটা হয়তো কখনও

লেখা থাকবে শুধুমাত্র

অভিধানের পাতার কোনও এক কোণে।

সেদিন থাকব আমি তোমার মনে

একা।

সেদিন জেনো উড়বে আমার জয়পতাকা।


আমি যে ক্লীব

আমাকে ধ্বংস করা

তোমার সাধ্যেরও অতীত। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract