STORYMIRROR

Sourav Nath

Romance Tragedy

3  

Sourav Nath

Romance Tragedy

অভিসন্তাপ

অভিসন্তাপ

1 min
196


স্তব্ধ হয়ে যায়, যেদিকে যেভাবে

রাস্তার ট্রাফিক লাইন

লাল বাতির অভাবে

তবু থেমে যায় কেন রয়ে যায়

তোর দৃশ্যতায় হিংস্রতায়

নৃশংসতায়।


হয়তো হবে ভোর কবে যে কিভাবে,

মনে পড়ে আজ

আদরের অভাবে

তবু রয়ে যায় নিস্তব্ধতায়

বাক রুদ্ধতায় তোর হৃদ্যতায়

লেখা কবিতায়।


রয়ে গেলি তুই কবরের তিমিরে,

মনে পড়ে আজ

অনুভূতিরা গোপনে

যায় ভেসে যায় হেসে চলে যায়

ডানা মেলে দেয় সুখ খুঁজে নেয়

মৃত কবিতায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance