STORYMIRROR

Sourav Nath

Romance

4  

Sourav Nath

Romance

হয়তো বা কখনই যাবে নাকো বলা

হয়তো বা কখনই যাবে নাকো বলা

1 min
13



তোর চুলের কালো আঁধারে

আমার প্রেমিক হৃদয় কাঁদে।


তোর হৃদয়ের আঙ্গিনায়

আর চোকের ঐ আয়নায়।


দেখেছি কত বেদনার সুর

না বলা যত বিরহ বিধুর

হয়তো কিছু চাহিদার সুর

যদিও সেসব ধুসর অতিদুর।


তবুও কেন বলার প্রয়াস

কিছু সাময়িক কথার আকাশ

মেঘলা মনে বৃষ্টির আশ

চোখের পলকে দৃষ্টি উদাস।


হয়তো তবুও রয়ে যাবে থেকে

হৃদয়ের গহীনে ভালোবাসা মেখে

পার্থিব কিছু উপহার রেখে

দূর থেকে শুধু দেখে যাবো তোকে।


যদিও এসব সময়ের খেলা

হঠাত ফিরে দেখি বয়ে গেছে বেলা

রয়ে গেছে কিছু কথা না বলা

হয়তো বা কখনই যাবে নাকো বলা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance