কবিতা
কবিতা
Week - 41
কবিতা
মানিক চন্দ্র গোস্বামী
জীবন নিয়ে লেখা কবিতা কালের প্রচারক,
সমকালীন আধুনিক সমাজের ঐতিহ্যের বাহক |
পুরাকালের কবিতাগুলি ক্রমে প্রাচীন, সেকেলে,
সময়ের প্রেক্ষিতে রচনায় সমাজকে মেলে।।
মুক্ত, স্বাধীন অভিমত, সমাজের পথ প্রদর্শক,
কবির মনের অভিব্যক্তির প্রকাশে সদর্থক ।
সাহিত্যের ঐতিহ্যই শুধু বহন করা নয়,
খোলা মেলা চিন্তাধারার বাহ্যিক প্রকাশ পায়।
সব কবিতা পাঠক হৃদয়ে স্থান পায় না কেন,
মূল্যায়নে প্রথম সারির স্থান পায়নি জেনো।
জনপ্রিয়তা হারিয়ে ফেলছে সাধারণ লেখনীতে,
ছন্দহারা, ভাবের অভাব প্রকট কবিতাতে।
পাঠ্য পুস্তকে ছাপার হরফে কবিতা মনে ধরে,
স্মৃতির মাঝেও সে সব কবিতা নিয়েছে স্থান করে।
কবির মনের ভাবের সাথে ছন্দ এসে মেশে,
লেখনীর সেই সুগন্ধি সুবাস এখনো বাতাসে ভাসে।
রচনা শৈলী, ছন্দ এবং কবির মনের কথা,
পড়ার ইচ্ছে বাড়িয়ে তোলে, নয়কো বাতুলতা।
