STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Others

3  

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Others

কবির কবিতা আর আমি

কবির কবিতা আর আমি

1 min
669

আচ্ছা কবি তুমি কবিতা লেখো,


আমায় নিয়ে লেখো না তো,


আমায় দেখে কারো মনে ঝড় উঠেনা,

আর আমার বর্ণ আমার আমার ভাগ্যের মতো,

আমার মাঝে নেই রূপের বাণ,

তাই বলে কি নেই মন?

আমি অতি সাধারণ জানি-


তাই বলে কি আমার স্বপ্ন থাকবে নাকো?


আমিও বৃষ্টিতে ভিজতে ভালোবাসি,


তার স্পর্শ গায়ে মেখে আমারও মুখে ফুটে হাসি।


আমিও রাতের আকাশ পানে চেয়ে তারার সাথে কথা কই,


আমিও কষ্টে চোখের জলে বালিশ ভিজিয়ে বিনিদ্র রাত কাটাই।


আমারও মনে আসে আবেগ, ভালোবাসার মানুষ পেতে চায়,

কিন্তু রূপহীনতাই সেই আশার পথের বাধা হয়।

সে না মেনে নিলাম,

কিন্তু এটাই কষ্ট লাগে, কবিদের কবিতায়ও ঠাঁই কই পাই?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract