জীবন
জীবন
Week - 39
জীবন
মানিক চন্দ্র গোস্বামী
জন্মের পরে সময়ের সাথে তাল মিলিয়ে চলা,
শিক্ষা, দীক্ষা, প্রেম, ভালোবাসা,
কষ্ট সয়েও প্রানভরে হাসা,
তারেই মোরা জীবন বলি, জীবন নদীতে ভেলা।
ঝড় ঝঞ্ঝায়, জোয়ার ভাটায়, ঢেউয়ের সাথে ভাসা,
চলার পথে চড়াই উতরাই,
ঘাত প্রতিঘাত, আশা দুরাশায়,
ব্যর্থ প্রাণের ক্ষোভ গ্লানি মাঝে সাফল্যের প্রত্যাশা।
উদ্যম, শক্তি, মনের জোরে এগিয়ে যাওয়াই জীবন,
কঠিন, কঠোর, নির্ভিক হয়ে,
সৎ চরিত্রের মহিমা বয়ে,
জীবনমূল্য বাড়িয়ে দেবে নম্র, ভদ্র, উদার আচরণ।
জীবন পথে সমস্যা ভারে পিছিয়ে পড়া নয়,
মনের শূন্যতা ঝেড়ে ফেলে,
ঈর্ষা, দ্বেষ, হিংসা ভুলে,
সুখী অন্তরের নিভৃত কোণে পাবে জীবনের পরিচয়।
.
