STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics

4  

Nikhil Mitra Thakur

Abstract Classics

সাগর সঙ্গমে

সাগর সঙ্গমে

1 min
286

সাগর তুমি বইছো আপন বেগে আপন মনে,

অগাধ জলে বক্ষ ভরে যাও কোন মহারণে,

গর্ভে  রেখে কতো শত  রত্ন  প্রাণ   যতনে

বাইরে শান্ত গর্ভে ক্ষিপ্ত  কি  আছে  মননে।


লহর তুলে ছুড়ে সাদা ফেনা  ছুটছো পাথে

কে আসিছে কে মিশিছে ভ্রুক্ষেপ নেই তাতে

লবন জলে  ধুয়ে সবে  নিয়ে  যাচ্ছ  সাথে

নাহি বিরাম নাহি ক্লান্তি চলছো দিনে রাতে।


তোমার রূপে পাগল হয়ে ছুটছে নর নারী

ঢেউ খেলে যাচ্ছে শরীরে  আহা  মরি মরি

স্বল্প বসন উত্তাল যৌবন নিচ্ছে হৃদয় কারী

বালু চরে সূর্য স্নানের হিরিক আছে জারী।


মাছ  ধরিতে যাচ্ছে জেলে নিয়ে নৌকার সারি

কাজের  লাগি কতো ছেলে দিচ্ছে  সাগর পারি

আসছে যাচ্ছে কতো জাহাজ স্টিমার জেটি ছাড়ি

আকাশে মেঘ দেখলে তাইতো করো মুখটি ভারী।


সাগর  সম্মুখে  কথা বলে  করে  হৃদয়  খালি

বিরহিণী  নারী  উজার  করে  দুঃখের  ডালি

জেলে  বধূ  দেয়  হারিয়ে স্বামী তোমায় গালি

সুনাম দুর্নাম মেখেও আছে মুখে হাসির ফালি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract