STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others

3  

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others

ঝরাপাতা

ঝরাপাতা

1 min
367

 


      কোন এক দিন ফুরিয়ে যাবে 

         আমার সকল কথা,সব অকালে শেষ হয়ে যাবে

থাকতে অপ্রিয় ব্যাথা।

প্রকার নেই যে ব্যথার কোনো

জীবন নামক তরীর,

কূল নেই সাদা পাল নেই তার

নয়তা কোনো চরীর!

জীবন নামক ছোট্ট ঘুড়ি

উড়তে উড়তে কবে,

ঝরাপাতার মতো একদিন

সেও ঝরে যাবে।

জীবন তো গাছের শিকড়

তবু আছে ঝরা পাতা,

ঝরাপাতার দিনগুলো যে

নিশ্চুপ নেই কথা।

যেদিন এই জীবন প্রদীপ

হঠাৎ যাবে থেমে,

শেষ হয়ে যাবে হিসেবের খাতা

আসবে ঝরাপাতা নেমে।

ইচ্ছা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational