STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

জগন্মাতার আগমনে

জগন্মাতার আগমনে

1 min
5


কষ্ট পূর্ণ জীবনের ক্ষুব্ধ মনোলোকে,

হাসির প্রসারে মা গো এসো মর্ত্যলোকে।

মুছে দাও হাহাকার যারা অনাহারে,

পর্যাপ্ত ফসলে আসে খুশি প্রতি ঘরে।

চারিদিকে ভরে দাও সবুজের মেলা,

চোখ ভরে দেখি শুধু প্রকৃতির খেলা।

আকাশ বাতাসে ভাসুক তৃপ্তির খুশি,

বেদনার নিরাময়ে গাল ভরা হাসি।


নিধনে দেশের শত্রু, মা আসিছে ফিরি,

শক্তিরূপী মাকে মোরা লহিয়াছি বরি।

দশভুজা মা ফিরে আসেন ধরণীতে,

নবরূপে উদ্ভাসিত শারদ প্রভাতে।

শরত বাতাসে শুনি ভরসার বাণী,

আগমনী ছন্দে বহে প্রশান্তির ধ্বনি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics