STORYMIRROR

Prof (Dr) Ramen Goswami

Romance

4  

Prof (Dr) Ramen Goswami

Romance

*জানি তুমি আছো তাই*

*জানি তুমি আছো তাই*

1 min
250


আমি ভাবি কখন তুমি আসবে আবার সেই পুরানো সাজে,

ম্যানহোলের শামুকের মতো 

আমার মনে আজও ভয় লাজে।।


তুমি প্রেমময়, দীপশিখা র আগুনের মতো তোমার শিখা

তুমি জীবন দাত্রী, লালসার 

অভিলিপসার এক সাগরের ভিক্ষা।।


তুমি আজও অনভিপ্রেত মনের 

গভীরে থাকা জীবনের নকশিকাঁথা

পরাণ জুড়ানো, মমতা মাখানো

বহুল চর্চিত বুক কাপানো ব্যাথা।।


আজও সকল প্রাণ ও মনের সব

জ্বালা, যন্ত্রনার এক অভিলাষা

সাদা চাদরে ঢাকা মৃতদেহের

থাকেনা অনুপ্রাস এর কোন ভাষা।।


আমি চাই তুমি থেকো চিরকাল

এভাবে, দু চোখে দেখি অপলক ভাবে

তুমি বট গাছের ছায়া, আমি থাকতে চেয়ে পরিবর্তিত করেছি স্বভাবে।।


ক্ষণিক আলোকে, প্রেমের পরশে

তুমি সদা নিরাময়, অদম্য শক্তি

হৃৎপিণ্ডের দায়ভার, অসভ্যতার 

দূরীকরণে তুমিই মম এক ভক্তি।।


জানি তুমি আছো বলে আমার এত

দাপট, অদম্যতা, আকাঙ্খা ও রাগ

তোমার প্রাণে বেঁধেছি নিজেকে

সপেছি জীবনের সকল অনুরাগ।।


Dr. Ramen Goswami


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance