STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

হৃদয়ের ভালোবাসা

হৃদয়ের ভালোবাসা

1 min
424

রাজপথের ধারে নিয়ন আলোকে সাক্ষী

রেখে ধোঁয়া ওঠা কফির কাপ হাতে,

শুরু হয়ে ছিল তোমার আমার কাহিনী, 

এই কাহিনীতে ছিলনা কোনো তিক্ততা!

ছিল শুধু ভালোবাসা আর গভীর বিশ্বাস,

একই ভাবে এগিয়ে চলেছিল আমাদের ভালোবাসার পথ, 

কিন্তু হঠাৎ করে হল তাল ছিন্ন, 

ভাগ হয়ে গেল দুটি দিকে এই পথ!

আমরা হলাম ভিন্ন,

তোমার কাহিনী তুমি নতুন

করে নিলে গড়ে, 

আর আমি বিরহের আগুনে আজও 

চলেছি পুড়ে!

তুমি রাজপ্রাসাদে কর বাস।

জানিনা সে প্রাসাদ সুখ, শান্তি, 

ভালোবাসা দিয়ে ভরা আছে কিনা?

তবে আমার মনের রাজপ্রাসাদে তুমি রানী থাকবে যত দিন পর্যন্ত আছে আমার শ্বাস,

হঠাৎ করে পথের মোড়ে তোমার আমার

যদি হয় কোনদিনও আবার দেখা!

দুচোখ ভরে দেখব তোমায়,

পড়ব তোমার চোখের ভাষা!

জানিনা তুমি চিনবে কিনা তখন আমায়?

তবুও বলবে মন নীরবে তোমায় আজও

ভালোবাসি,

তোমাকে ভালোবাসতে পেরেই আমি সুখি!

সুখ, দুঃখ জীবন পথকে সময়ের সাথে 

করে তোলে জীর্ন, মলিন,

কিন্তু ভালোবাসা চিরন্তন যা হৃদয়কে

রাখে সবসময় রঙিন।

আমি জন্ম জন্মান্তর ধরে তোমার 

পথ চেয়ে অপেক্ষায় থাকবো!

জানি তুমি একদিন আসবে ফিরে!

তখন তোমাকে আবার ভালোবাসার

বন্ধনে বাঁধব।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance