STORYMIRROR

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

হৃদয় ভালো রাখে

হৃদয় ভালো রাখে

1 min
373

রোজ রোজ স্নান করে নতুন সূর্যের আলোয় ,

কখন সূর্য উঠবে সেই আশায় কাটায় রাত। 

ভোরের কুয়াশার চাদর সরিয়ে ঘোমটা খুলে,

উদ্বেল চোখে তাকায় নবারুনের দিকে,

আর কোনও দিকেই করেনা সে দৃকপাত।

ফুল বাগানের আর সবাই তো তাই ভাবে,

সূর্যমুখীর যেন প্রয়োজনের অতিরিক্ত দেমাক।

কোনোদিন যদি তরুণ অরুণ ডাকা থাকে মেঘে, 

সূর্যমুখীর হয় যে সেদিন একটু একটু মন খারাপ, 

রাখতে ইচ্ছে হয় যে তার মুখটি একটুখানি ঢেকে। 

সূর্য থেকে শক্তি নিয়ে তাতে ভালোবাসা মেখে,

নিজের বীজভান্ডারে প্রতি বিন্দু যত্ন করে দেয় রেখে।

কালো, বাদামী, বীজেতে ভরা থাকে দামী তেল,

মানুষ নানা কায়দা করে তেলের মিলে পেষাই ক'রে, 

খায়, বিক্রি করে বাজারে, সেই সানফ্লাওয়ার ওয়েল।

সবাই আদর করে কিনে নিয়ে যায় ঘরে, রাঁধে ঝোল, 

যে সব রোগীদের আজকাল হয় কোলেস্টেরল।

সান-ডে তে লুচি, পুরি, কার না খেতে ইচ্ছে হয়,

গাওয়া ঘী বা ভৈসা ঘী কি আর আজকাল সহ্য হয়! 

তাই তো চিন্তা নেই যদি গুড কোয়ালিটির,

সানফ্লাওয়ার ওয়েল তাদের সকলের ঘরেই রয়।

যদিও রোজ সূর্য ওঠে তবু রবিবার মানেই সূর্য দিন,

সূর্য আলো ছড়ায় বলেই তো রাত কাটে, হয় দিন। 

সব ফুলেরই দরকার সূর্যের আলো,

তবু সূর্যমুখী নামটা তো এই একটি ফুলই পেলো।

শুনেছি তো আমি হৃদয়ে নাকি ভালোবাসা থাকে,

সেই হৃদয়কে এই সানফ্লাওয়ার ওয়েল ভালো রাখে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance