হে বীর
হে বীর
সেই যে অভাগা দের মুক্ত করলে
আর নিজে অদৃশ্য হলে
আজও রয়ে গেলে অন্তরালে ...
নিজ গৌরব অটুট রাখলে !
আজও হলো না প্রশ্নের সমাধান
বিমান দুর্ঘটনা না অন্তর্ধান
সুকৌশলে বৃটিশদের করলে দেশছাড়া
স্বাধীন ভারত আজও তোমা ছাড়া !
আজ আমরা লোভ ও হিংসায় মত্ত
দেশের কথা ভাবছি যে কত্ত
দিনে দিনে বাড়ছে বেকারত্ব
সমস্যার পর সমস্যায় দেশ জর্জরিত !
তোমার মতো একনিষ্ঠ আত্মত্যাগীর
আজ ছিল বড়ো প্রয়োজন
হে বীর, লহো প্রণাম -অন্তরের
অন্তস্থলে রেখেছি তোমার স্থান !
